ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

  • আপডেট সময়: ০২:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ১৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সেখানে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির এই নেতার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করবেন তিনি।

হিরো আলম বলেন, ‘সংবিধানে লেখা আছে পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয় না। আমার তো কোনো দিকে ত্রুটি পায়নি যে হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে তারা আমাকে পাগল কেন বলবে, অশিক্ষিত কেন বলবে? বাংলাদেশে, পৃথিবীর বুকে আমাকে অপমান করে কথা বলেছে। আমি তো তাদের দলেও না, বিএনপিকে নিয়ে কখনো কথাও বলিনি।’

প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।

ট্যাগ
জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

আপডেট সময়: ০২:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩