ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ১৫ জনের বিরুদ্ধে

  • আপডেট সময়: ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯
  • ১৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ময়মনসিংহের ১৫ রাজাকারের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় মোট আসামি ১৫ জন। বাকী ১০ জন পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক। চার খণ্ডে মোট ৩৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ মামলায় গ্রেপ্তারকৃত পাঁচ জন হলেন, গিয়াস উদ্দিন খান (৭৭) , সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), উমেদ আলী (৮৭), আবু ছিদ্দিক (৭৫), আব্দুল খালেক (৬২)। এরা তৎকালীন রাজাকার বাহিনীর সদস্য ছিল। আসামিদের মধ্যে গিয়াস জামায়াতের সমর্থক, বনু মিয়া ও খালেক আওয়ামী লীগের সমর্থক, বাকী দু’জনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

এটি তদন্ত সংস্থার ৭৪তম প্রতিবেদন। এতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকলীন লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যার ৭টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সর্বমোট নিহত- ১৩০, আহত ২০/২৫জন, ধর্ষিত একজন, ২৫/৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ১৫ জনের বিরুদ্ধে

আপডেট সময়: ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯