লোকসমাচার ডেস্ক:ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ছবি ‘কিছি কা ভাই কিছি কা জান’। এ ছবিতে তার বিপরীতে জুটি বেঁধেছেন হাঁটুর বয়সী নায়িকা পূজা হেগড়ে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১৯ মে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। সাফটা চুক্তির আওতায় মূলত সিনেমাটি আসতে যাচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ছাড়া সালমানের রঙিন জীবনের অনেক গল্পই বর্তমানে সামাজিক মাধ্যমে বহুলচর্চিত। এর মধ্যে প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয়। এ ছাড়া মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নায়িকা পূজা হেগড়ের সঙ্গেও সালমানের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে জোর চর্চা চলছে।
‘কিছি কা ভাই কিছি কা জান’ হিন্দি ভাষায় অ্যাকশন কমেডি চলচ্চিত্র, যা ফরহাদ সামজি পরিচালিত এবং সালমান খান ফিল্মস এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত। এতে অভিনয় করেছেন সালমান খান, ভেঙ্কটেশ দাগ্গুবাতি , জগপতি বাবু এবং পূজা হেগড়ে। ছবিটি ২০১৪ সালের তামিল চলচ্চিত্র ভিরামের পুনর্নির্মাণ।














