লোকসমাচার ডেস্ক:জেলা স্বাস্থ্য বিভাগের অব্যাহত নজরদারির মাধ্যমে কোথাও কোন প্রকার অপচিকিৎসা কিংবা চিকিৎসার নামে ভুয়া চিকিৎসা করা হলে জেলা স্বাস্থ্য বিভাগ তা রোধ করতে বদ্ধপরিকর।
এরই নিয়মিত অংশ হিসেবে যশোরে আজ পুষ্টিবিদ ও প্রফেসর পরিচয় দেওয়া এক ভুয়া চিকিৎসা প্রদানকারীকে সতর্ক করা হয়েছে।
নিউট্রিশনিস্ট ও প্রফেসর পরিচয় দেওয়া গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে আজ সিভিল সার্জন অফিসে তলব করা হয় এবং তার কাগজপত্র যাচাই করা হয়।
কাগজপত্রের কোন যথার্থতা না থাকাই তাকে ‘কোথাও প্রাকটিস করতে পারবেন না’ মর্মে সতর্ক করা হয়।
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ‘মানুষের অসচেতনতাকে ব্যবহার করে কিছু অসাধু লোক স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অপবানিজ্য শুরু করেছে। এ ব্যাপারে সকলকে সতর্ক হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে এসব অপচিকিৎসা বন্ধে কাজ করতে হবে। এদের কারনে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার তো হচ্ছেই সাথে জীবনের হুমকিতেও পড়ছে’।
তিনি আরও জানান, এ ধরনের ঘটনা ঘটলে জেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা ও নিজ নিজ অবস্থান থেকে এদের প্রতিরোধ করাতে সবাইকে ভূমিকা রাখতে হবে’।





















