লোকসমাচার ডেস্ক:যশোর রায়পাড়া কলোনীতে সাবেক কাউন্সিলর হাজি মুকুলের বাড়ির পাশে মঈনউদ্দিনের জমি মোঃ সাদেক আলী বছর কে বছর ধরে জোর পূর্বক দখল করে আছে।
“পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই”
জানা যায়,জমিতে দখলে থাকা সাদেক আলী সেখানে ঘর বাঁধতে গেলে লাগে বাধা বিপত্তি।জমির প্রকৃত মালিক মঈনউদ্দিন পৌরসভায় লিখিত অভিযোগ দেওয়ায়, সার্ভেয়ার মোঃ হাফিজউদ্দিন ঘটনাস্থলে এসে ঘর বাঁধা কাজ বন্ধের কথা বলে।
এদিকে মুঠো ফোনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন- যার নামে জমির কাগজ থাকবে সেই প্রকৃত জমির মালিক ।
এদিকে জমি দখলদার সাদেক আলীর কাছে জমির কাগজ দেখতে চাইলে, তিনি জমির কোন কাগজ দেখাতে পররেনি । অতঃপর কাউন্সিলর সাহেব বলেন আগে সমাধান হোক তারপর জমিতে ঘর বাঁধা কাজ করবেন। কিন্তু সাদেক আলী কোনো কথা কর্ণপাত না করে, আবারও কাজ শুরু করেন এবং দাপটের সাথে বলেন দেখি কে আমার কাজ বন্ধ করতে আসে। এই জমি দখলদার সাদেক আলী এর আগেও মিথা মামলা করেন। আর ঐ মামলা মিথ্যা প্রমান হওয়ায় ৭ দিন জেলও খাটেন। এই সাদেক আলী দূর্ধর্ষ একজন লোক, টাকা দিয়ে সবাইকে মেনেজ করে । মূলত এই জমি এক দাগে হওয়ায় দখলদার সাদেক আলী এই সুযোগ গ্রহন করে ।





















