ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরে কারাগারে, বিকেলে জামিন মাহির

  • আপডেট সময়: ০৬:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ১০৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘণ্টা পর চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন মাহির জামিনের আদেশ দেন।

মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার জানান, প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন। তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।

এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

এর আগে দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেফতার করে জিএমপির সদস্যরা।

ট্যাগ
জনপ্রিয়

রক্তে ভেজা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর

দুপুরে কারাগারে, বিকেলে জামিন মাহির

আপডেট সময়: ০৬:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩