ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস খাওয়ানো ক‍্যাম্পেইন শুরু

  • আপডেট সময়: ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আজ ২০ই ফেব্রুয়ারী ২০২৩, সোমবার সকাল ৯ টায় যশোর শিশু হাসপাতাল, নিউ মার্কেট, ঢাকা রোড, যশোর কেন্দ্রে জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইনের শুভ সূচনা করা হয়।

যশোর জেলার সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে উদ্ধোধনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান।

এসময় আগত শিশুদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কার্যক্রম শুরু করা হয় এবং আগত শিশুদের মা, বাবা ও অভিভাবকদেরকে পুষ্টিকর খাদ্যাভাস ও শিশুর যত্নে করনীয় বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করা হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, যশোর সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আবু মাউদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনুপম দাস, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শিশির কান্তি পাল, শিশু হাসপাতালের কনসালট্যান্ট ডা. প্রকাশ চন্দ্র বিশ্বাস ও অন্যান্য চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা ও কর্মচারীগণ।

জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান ও সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস নিজ হাতে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের শুভসূচনা ঘোষণা করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশে একযোগে এই কার্যক্রম দিনব্যাপী চলবে।

ট্যাগ
জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

যশোরে শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস খাওয়ানো ক‍্যাম্পেইন শুরু

আপডেট সময়: ১১:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩