ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যে মার্কিন ডলার বাদ দিচ্ছে রাশিয়া-চীন

  • আপডেট সময়: ১১:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • ১৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : মার্কিন ডলারকে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং চীন। দ্বিপাক্ষিক বাণিজ্যে দেশ দু’টি নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে দেশ দু’টি। এ বিষয়ে রুশ দৈনিক ইসভেস্তিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছেন রুশ অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়্যানোভ এবং চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার প্রধান ই গ্যাং। দেশ দু’টি বাণিজ্য ক্ষেত্রে ডলার ব্যবহার থেকে সরে আসার যে তৎপরতা চালাচ্ছে নতুন চুক্তি তা আরও জোরদার করবে। দুই দেশের জন্য আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য দেশ দু’টি নতুন একটি পদ্ধতি তৈরি করছে বলে দৈনিকটি জানিয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্যে মার্কিন ডলার বাদ দিচ্ছে রাশিয়া-চীন

আপডেট সময়: ১১:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯