ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফসলী জমিতে মাটি কাটার দায়ে ভ্রাম‍্যমান আদালত কর্তৃক একজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান

  • আপডেট সময়: ১১:৪০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ১৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ফসলী জমিতে মাটি কাটার দায়ে এক জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। কারাদণ্ড প্রাপ্ত আলমগীর হোসেন উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের পৈলানপূর গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে।

নির্বাহী অফিসারের কার্যালয় প্রতিনিধিকে জানান,গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৈলানপূর গ্রামে অভিযান পরিচালনা করেন,আলমগীর হোসেনের বাড়ির পাশে ফসলী জমিতে খনন করে মাটি অপসারণ করা অবস্থায় তাকে আটক করেন। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ম(০১) ধারায় আলমগীর হোসেন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনাস্থলে উপস্থিত গ্রাম-বাসিদের ফসলি জমিতে মাটি কাটার কারণে জমির উর্বরতা হারানোসহ জমির শ্রেণী পরিবর্তন হওয়ার কথা জানানোর পাশাপাশি জমিতে মাটি না কাটার নির্দেশনা দেন তিনি।

নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সাথে ছিলেন তার অফিস সহকারী আসাদুল ইসলাম।
উল্লেখিত ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে হরিণাকুণ্ডু থানার এসআই মহসিন এর নেতৃত্বে অনান‍্য পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ট্যাগ
জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফসলী জমিতে মাটি কাটার দায়ে ভ্রাম‍্যমান আদালত কর্তৃক একজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান

আপডেট সময়: ১১:৪০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২