ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে ‘জিহাদ ঘোষণা’ হিজবুলের

  • আপডেট সময়: ১০:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
  • ১১৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ভারতে হামলার হুমকি দিচ্ছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। হিজবুল মুজাহিদিন ও ইউনাইটেড জিহাদ কাউন্সিল এই হামলার পরিকল্পনা করছে। এছাড়া মুজফফরাবাদের প্রেস ক্লাবের বাইরে হিজবুলের দুই শীর্ষ নেতা কাশ্মীরে জিহাদ ঘোষণার ডাক দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪×৭।

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়ার ঘটনায় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

এর আগে পাক অধিকৃত কাশ্মীরের মাটি থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া, পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে বেশ কয়েকটি সংগঠন ভারত বিরোধী বিক্ষোভ শুরু করেছে বলে জানিয়েছে ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে।

সৈয়দ সালাহাউদ্দিনের জঙ্গি সংগঠন ইউজিসি ইতোমধ্যেই ভারতে হামলার ছক কষেছে এবং কীভাবে ও কোথায় কোথায় ধারাবাহিক হামলা চালানো হবে সে পরিকল্পনায় আছে বলে জানাচ্ছে কলকাতার কয়েকটি গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মুজফফরাবাদের প্রেস ক্লাবের বাইরে হিজবুলের দুই শীর্ষ নেতা খালিদ সইফুল্লা, নইব আমির এবং আরেক জঙ্গি এই ভারতবিরোধী বিক্ষোভে অংশ নেয়। সেখান থেকেই কাশ্মীরে জিহাদ ঘোষণার ডাক দেয় তারা।

গণমাধ্যমে বলা হয়েছে, মুজফফরাবাদে ভারতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হিংসাত্মক বার্তা দিয়েছে কয়েকটি সশস্ত্র সংগঠন। এই জিহাদের জন্য আরও লোক চাই বলেও ঘোষণা করেছে তারা। পুরো বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে গোয়েন্দা দফতর। বাড়ানো হয়েছে কাশ্মীর সীমান্তে নিরাপত্তা।

ভারতীয় গণমাধ্যম বলছে, ভারত থেকে হিন্দুত্ব মুছে ফেলার জন্য সব রকম চেষ্টা করা হবে বলে বিক্ষোভে বার্তা দেয় সালাহউদ্দিন। তার মতে এই জিহাদে হয়ত পাকিস্তানও ধংস হবে। কিন্তু মুসলিমরা প্রাণ খুলে বাঁচতে পারবেন, কারণ বিশ্বে প্রচুর মুসলিম দেশ রয়েছে। তারা সেখানে আশ্রয় নিতে পারবে।

এদিকে, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন একাধিক ঘাঁটিতে হামলা চালায় পাক সেনারা। খোলা হাতে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেয় ভারতীয় সেনারা। সীমান্ত সংলগ্ন একাধিক পাক ঘাঁটি লক্ষ্য করে জবাব দেয় ভারতীয় সেনারা।

এতে তিন পাক সেনা এবং ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কাশ্মীরে ‘জিহাদ ঘোষণা’ হিজবুলের

আপডেট সময়: ১০:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯