ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতির ওপর হামলায় ৪ জন গ্রেফতার

  • আপডেট সময়: ০৯:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ১৪০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) একেএম হাফিজ আক্তার।

হাফিজ আক্তার বলেন, বুধবার বিকালে রাজধানীর পল্টন এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। এ মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

হাফিজ আক্তার আরও বলেন, বুধবার বিকালে পল্টন এলাকায় বিএনপির সমাবেশ ছিল। এ সমাবেশ থেকেই শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা করা হয়েছে।
মামলাটি তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হচ্ছে বলেও জানান হাফিজ আক্তার। বলেন, হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ
জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

বিচারপতির ওপর হামলায় ৪ জন গ্রেফতার

আপডেট সময়: ০৯:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২