লোকসমাচার,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি:যশোরজেলার বাঘারপাড়ায় ধানের জমিতে পানি দেওয়ার সময় স্টক হয়ে খোকন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।জানা যায়,রবিবার (৩০অক্টোবর) বিকাল ৩টায় যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে খালিয়া গ্রামের মূত নুরুজ্জামানের ছেলে খোকন ধানের ক্ষেতে পানি দিতে যায় এবং সেখানে হঠাৎ স্টক করে।
স্থানীয় লোকমান মেম্বার জানান, নিহত খোকন নিজের ধানের জমিতে পানি দেওয়ার জন্য জমির পাশে দিয়ে ঘোরাঘুরি করার সময় স্টক করে ধানের ক্ষেতে পড়ে যান।পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই অভিজিৎ সিংহ বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















