ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত মাসে সর্বনিম্ন রেমিট্যান্স

  • আপডেট সময়: ০৯:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের রেমিট্যান্সে বড় ধরনের ধাক্কা লেগেছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন।

রোববার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫৩ কোটি ৯৫ লাখ (প্রায় ১.৫৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

চলতি অর্থবছরের টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত আগস্ট মাসে ২০৩ কো‌টি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। এর আগের মাস জুলাইয়ে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।

ট্যাগ
জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত মাসে সর্বনিম্ন রেমিট্যান্স

আপডেট সময়: ০৯:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২