ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় টপ ফাইভে ‘ছিটমহল’

  • আপডেট সময়: ০৭:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ১৪০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:লন্ডনের লিফটপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে টপ ফাইভে স্থান করে নিয়েছে বাংলাদেশের ‘ছিটমহল’ ছবিটি ।

জানা গেছে, ছবিগুলোর উপর ভোটিং শুরু হয় ৪ জুলাই থেকে। আগামী ২৭ জুলাই শেষ হবে চূড়ান্ত নির্বাচন। এরই মধ্যে ছিটমহল প্রতিযোগিতার দুইটি ধাপ অতিক্রম করে ৩য় ধাপে রয়েছে। ‘ছিটমহল’র স্থান টপ ফাইভে রয়েছে বলে জানা গেছে।

ভারত-বাংলাদেশের মধ্যে অমীমাংসিত ভূমি নিয়ে ৬৮ বছরের এক বঞ্চনা ও বেদনার ইতিহাসের নাম ছিটমহল। নির্মাতা এইচ আর হাবিব জানান, ‘প্রায় একমাসে ধরেই চলবে উৎসবটি। ছবি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের চূড়ান্ত পর্বে লড়ছে জেনে ভাল লাগছে। ছিটমহল আমারও অনেক ত্যাগ তিতিক্ষার ছবি। অনেক অনটন যুক্ত হয়েছিল ছবিটি রিলিজ করতে। বিশ্বে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের এই পর্যায়ে আসা অনেক আনন্দের বিষয়। পেছনের সব কষ্ট ছিটমহলবাসীর মত আমিও ভুলে গেছি।’

ছিটমহলে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, এবিএম সহেল রশিদ, শিমুল খান, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

লন্ডনে চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় টপ ফাইভে ‘ছিটমহল’

আপডেট সময়: ০৭:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২