ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

  • আপডেট সময়: ০৯:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
  • ১৩৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মানিকগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৬ জুলাই বিকেলে ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ওই ছাত্রী জেলার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন ধর্ষণ করেছেন ও ৪ জন সহযোগিতা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আসামিরা হলেন—সদর উপজেলার সিয়াম হোসেন (১৮), আকাশ হোসেন (১৮), মো. রাজু (১৯), রিয়াদ (১৮) ও ইয়াসিন হোসেন (১৯)।

ওই ছাত্রীর মা বলেন, সিয়াম আগে থেকেই আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। শুধু আমার মেয়ে না, অন্যান্য মেয়েদেরও স্কুলে যাওয়া-আসার পথে বিরক্ত করতো। থানায় মামলা করেছি, আমি এর বিচার চাই।

সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকে আসামিরা পলাতক।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, এ ঘটনায় আজ সকালে মেয়েটির মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

ট্যাগ
জনপ্রিয়

গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মানিকগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট সময়: ০৯:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২