ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময়: ০৭:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ১৬০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ৩০ তলা থেকে পড়ে মোহাম্মদ জমির (২৮) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) স্থানীয় সময় ৩টার দিকে মালেশিয়ার ইপু প্রদেশের শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জামির কক্সবাজারের মহেশখালীর কুতুবজুম নয়াপাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে।

নিহত জামিরের বাবা আমান উল্লাহ জানান, গত তিন বছর আগে জলিল মালয়েশিয়া যান। সেখানে কুয়ালালামপুরের পাশেই ইপু প্রদেশে একটি কোম্পানিতে কাজ শুরু করেন। বুধবার সেখানে একটি নির্মাণাধীন ভবনের ৩০ তলায় শ্রমিকের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই জলিল মারা যান বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

নিহত জামিরের চাচা শাহাদাত জানান, তার মরদেহ দেশে আনার কাজ প্রক্রিয়াধীন। জমির এখনো বিয়ে করেনি। এবার ঈদের ছুটিতে এসে বিয়ে করার কথা ছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আপডেট সময়: ০৭:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২