লোকসমাচার ডেস্কঃবাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), যশোর জেলা শাখার উদ্যোগে লাগাতার কর্মবিরতি পালনের কর্মসূচি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি ভূমি সদর কার্যালয়ের কর্মচারী বৃন্দের মাঝে ও কর্মবিরতি দেখা যায়।
জানা যায়,কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনব্যাপি যশোর কালেক্টরেট চত্বরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), যশোর জেলা শাখার উদ্যোগে যশোর কালেক্টরেট অফিসের প্রধান সহকারী ফিরোজ আহমেদ এর নেতৃত্বে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত পদনাম পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
সহকারী কমিশনার(ভূমি)র কার্যালয় যশোর সদরের ৩য় শ্রেণির কর্মচারী মুঠোফোনে লোকসমাচার কে জানায় একই দাবিতে সংগঠনটি যশোর কালেক্টরেট অফিসের নিচতলায় গত১তারিখ থেকে আজ৬মার্চ এবং ৮-১০,১৩-১৬, ২০-ও ২৪ মার্চ, পর্যন্ত অফিস খোলা রেখে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করার ঘোষনা দিয়েছেন।
সূত্র মতে জানাযায়, যশোর কালেক্টরেট অফিসের সকল ৩য় ও ৪র্থ শ্রণির কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া যশোর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারীরা একই দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করেন।





















