ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূসহ দুই জনের মৃত্যু

  • আপডেট সময়: ১০:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ১৬৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : মাদারীপুরে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকায় আমির হোসেন বেপারীর ছেলে আরমান বেপারী (১৩)। অপরজন মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার সুবল চক্রবর্তীর স্ত্রী জোসনা রাণী চক্রবর্তী (৩৫)।

পুলিশ ও স্বজরা জানায়, আমির হোসেনের ঘরে বৈদ্যুতিক মিটারের একটি তার টিনের বেড়ার সাথে লেগে ছিল। গৃহকর্তার ছেলে আরমান ওই টিনের বেড়ায় হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে ঘরের লোকজন দ্রুত আরমানকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে সদরের মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার জোসনা রাণী তার ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালাতে একটি সুইচে চাপ দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। স্বজনরা জোসনাকে গুরতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, সদর উপজেলার আলাদা দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্টে একজন কিশোর ও একজন গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। দুই জনের মৃত্যু হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূসহ দুই জনের মৃত্যু

আপডেট সময়: ১০:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯