ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর, ৯টি বাস জব্দ

  • আপডেট সময়: ১০:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভাড়া নিয়ে ফের ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে পিটিয়েছে পরিবহন শ্রমিকরা। রাজধানীর শ্যামলীর এ ঘটনায় ওই তিন শিক্ষার্থীর মূল্যবান মোবাইল সেট এবং নগদ টাকা লুটে নেয় তারা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনার পর ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। তারা কলেজের সামনে থেকে ‘মিরপুর মেট্রো সার্ভিস’ পরিবহনের ৯টি বাস জব্দ করে।

শিক্ষার্থীরা জানান, বিকেলে রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় হাফ ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে কথা-কাটাকাটি হয় তিন শিক্ষার্থীর। এক পর্যায়ে শ্যামলী বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে মেট্রো বাসের অন্যান্য সহকারীদের ডেকে আমাদের ওপর হামলা করে।

হামলার একপর্যায়ে ওই শিক্ষার্থীদের সঙ্গে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীরা হলেন- কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন, আশফাক ইমতিয়াজ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অমিত হাসান। তারা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।

মারধরের শিকার শিক্ষার্থী আশফাক হোসেন বলেন, আমরা হাফ ভাড়া দিতে চাওয়ায় কথা-কাটাকাটির জেরে আমাদের ওপর চড়াও হন বাসের সহকারী এবং চালক। এ সময় আমাদের সঙ্গে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা তারা নিয়ে গেছে। মারধরের কারণে আমরা গলায় এবং হাতে আঘাতপ্রাপ্ত হয়েছি।

এ বিষয়ে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সাহেব আলী বলেন, ঘটনাটি শ্যামলী এলাকার। শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে বাসগুলোকে নিয়ে যাচ্ছে। আমরা খবর পেয়ে এসেছি। কলেজ প্রশাসন ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

জানতে চাইলে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। একের পর এক শিক্ষার্থী মারধরের ঘটনা ঘটছে। শুধু ঢাকা কলেজের শিক্ষার্থীরাই নয়, বরং খারাপ আচরণের শিকার হচ্ছেন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কিছু জানি না। শিক্ষার্থীরা অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

ফের ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর, ৯টি বাস জব্দ

আপডেট সময়: ১০:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২