ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ১৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় মেহেদি হাসান স্বপন (৩০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন সারুটিয়া গ্রামের তালতলা পাড়ার দবির উদ্দিন শেখ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সারুটিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুদ ও নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর দুইটি সামাজিক দল রয়েছে। নিহত মেহেদি হাসান স্বপন জুলফিকার কাইছার টিপুর সমর্থক ছিল।

তিনি আরও জানান, গত রাতে দুর্বৃত্তদের হামলায় আহত মেহেদি হাসান স্বপন মারা গেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২