ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোনের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালেন দীপিকা

  • আপডেট সময়: ০৮:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • ১১৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ছোটবেলায় একসঙ্গে বেড়ে ওঠা। সম্পর্কে তুতো বোন। বড় হওয়ার পর সেই বোনের প্রেমিকের সঙ্গেই কিনা জড়িয়ে পড়লেন সম্পর্কে। এমনটা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। বোনের প্রেমিকের সঙ্গেই তিনি ঘনিষ্ঠ হলেন, এমনকি শারীরিক সম্পর্কে অব্দি জড়ালেন!

অবশ্য এটা বাস্তবে নয়, সিনেমার গল্পে। নাম ‘গেহরাইয়া’। নির্মাণ করেছেন শকুন বাত্রা। এতে দীপিকা পাডুকোনের তুতো বোনের চরিত্রে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। অন্যদিকে অনন্যার প্রেমিক যে কিনা এক পর্যায়ে দীপিকার সঙ্গে সম্পর্কে জড়ান, তার ভূমিকায় আছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার। তাতে দেখা গেছে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। যা নিয়ে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে। প্রশংসার পাশাপাশি সমালোচনাও হচ্ছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন করন জোহর। তার ভাষ্য, ‘এই সিনেমা আধুনিক সম্পর্কের এক সৎ, বাস্তব ও গভীর পর্যবেক্ষণকে তুলে ধরেছে।’

ত্রিকোণ প্রেমের গল্পে বলিউডে অতীতেও অনেক সিনেমা নির্মিত হয়েছে। ‘গেহরাইয়া’ কতখানি ব্যতিক্রম, তা জানা যাবে আগামী ১১ ফেব্রুয়ারি। এদিন সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে।

প্রসঙ্গত, দীপিকাকে কিছুদিন আগেই দেখা গেছে ‘৮৩’ সিনেমায়। ভারতীয় ক্রিকেটার কপিল দেবের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি। যেখানে কপিলের চরিত্রে ছিলেন রণবীর সিং। সিনেমাটি বিশ্লেষকদের প্রশংসা কুড়ালেও বক্স অফিসে ফ্লপ হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বোনের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালেন দীপিকা

আপডেট সময়: ০৮:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২