ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের সংসার টেকাতে ধানুষের সঙ্গে দেখা চান রজনীকান্ত

  • আপডেট সময়: ০৯:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ১১৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশ ও ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন নতুন বিষয় সামনে আসছে। গত ১৭ জানুয়ারি দুজনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

এদিকে নতুন খবর হলো এই, মেয়ে ঐশ্বরিয়ার বিয়ে টেকাতে নাকি তামিল সুপারস্টার রজনীকান্ত জামাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এতে নাকি ধানুশ রাজই হননি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রজনীকান্ত তার জামাই ধানুশের সঙ্গে দেখা করে বিবাদ মেটাতে চেয়েছিলেন। কিন্তু ধানুশ শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন বার বার। তার কারণ, রজনীকান্তকে অপমান করতে চান না তিনি।

এদিকে ধানুশের বাবা তামিল পরিচালক কস্তুরী রাজা জানিয়েছেন, ধানুশ এবং ঐশ্বরিয়ার নাকি বিবাহবিচ্ছেদ হচ্ছে না। দুই পরিবারের মধ্যে বিবাদ বেঁধেছে কেবল।

আরও একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, ধানুশ এবং ঐশ্বরিয়া আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন না। কারণ দুজনে আইনের চোখে দম্পতিই থাকতে চান। এক ছাদের তলায় না থেকেও নিজেদের সন্তান যাত্রা রাজা (১৬) এবং লিঙ্গা রাজার (১২) অভিভাবকত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মেয়ের সংসার টেকাতে ধানুষের সঙ্গে দেখা চান রজনীকান্ত

আপডেট সময়: ০৯:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২