ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বিয়েতে কোহলিদের দাওয়াত করবেন হাসান

  • আপডেট সময়: ১০:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • ২১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ভারতীয় মেয়ে শামিয়া আরজুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাকিস্তানি পেসার হাসান আলী। আর নিজের বিয়েতে কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে দাওয়ার করতে চান হাসান। স্বদেশি সংবাদ মাধ্যম উর্দু এক্সপ্রেস হাসান নিজেই বলেছেন, ‘আমি আমার বিয়েতে ভারত ক্রিকেট দল ও ভারতীয় ক্রিকেটারদের নিমন্ত্রণ করতে চাই। আমরা সবাই ক্রিকেটীয় বন্ধু’

ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক বরাবরই খারাপ। তবুও দুই দেশের মানুষের মাঝে আন্তরিকতার ঘাটতি নেই। পাকিস্তানের অনেক ক্রিকেটাররই ভারতীয় মেয়েকে বিয়ে করেছেন। তাদের কাতারে নাম তুলতে যাচ্ছেন হাসান। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার আগামী ২০শে সেপ্টেম্বর দুবাইয়ের আটলান্টা পাম হোটেলে শামিয়ার সঙ্গে গাঁটছাট বাঁধবেন। শামিয়া বর্তমানে দুবাইয়ে এমিরেটস এয়ারলাইসে অ্যারোনটিকস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

দুবাইয়ে নিজের বিবাহ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতি কামনা করছেন হাসান। তিনি বলেন, ‘যদি দুবাইয়ে আমার বিয়েতে কয়েকজন ভারতীয় ক্রিকেটার আসেন, আমি অনেক খুশি হবো। ব্যাপারটা দারুণ হবে। আমাদের লড়াইটা মাঠে, বাইরে নয়। দিনশেষে আমরা তো পেশাদার ক্রিকেটার তাই না? নিজেদের সুন্দর মুহূর্তগুলো আমাদের ভাগাভাগি করা উচিত।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নিজের বিয়েতে কোহলিদের দাওয়াত করবেন হাসান

আপডেট সময়: ১০:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯