ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিকের সিক্স প্যাক পরে শুটিং করেন সালমান

  • আপডেট সময়: ০৮:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক ইউটিউবার ও স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল রশিদ খানের। এর আগেও কমল নিন্দে করেছেন সালমানের।

এর আগেও টুইটারে, ইনস্টাগ্রামে সালমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এই নিয়ে কোর্টের দ্বারস্থও হয়েছিলেন দাবাং খান। তারপর থেকে বেশি কিছুদিন চুপও ছিলেন কেআরকে।

তবে ফের ফিরেছেন স্বমহিমায়! এবার টুইট করে দাবি করলেন, একটা হিট ছবির জন্য হা-পিত্যেশ করে বসে আছেন সালমান।

সালমান খানের শেষ কয়েকটি ছবি সেভাবে খেল দেখাতে পারেনি বক্স অফিসে। ‘রেস ৩’, ‘দাবাং ৩’, ‘রাধে’ ব্যবসা করতে পারেনি। এমনকী, ‘অন্তিম’ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শক ও চলচিত্র সমালোচকদের মধ্যে থেকে।

সম্প্রতি দুটো টুইট করেছেন কে আর কে। তার মধ্যে একটিতে লেখা রয়েছে, বুড়ো লোকটা একটা হিট ছবির জন্য পাগল হয়ে যাচ্ছে। আর তাই সফল পরিচালকদের সঙ্গে কাজ করতে চাইছে। কিন্তু বড় পরিচালকরা তার সঙ্গে কাজ করতে চাইছে না।

কারণ, সালমান যে অভিনয়ই পারে না, প্লাস্টিকের সিক্স প্যাক পরে সিনেমায়। দেখেছো বুড়ো কোথায় নিয়ে এসেছি আমি তোমাকে। আগে আরো কী কী হয় শুধু দেখে যাও।

অপর টুইটে কেআরকে লিখেছেন, যখন সাংবাদিকরা কবীর খানকে সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করেছে তখন ওর উত্তর ছিল, এই বুড়োর মাথা খারাপ হয়ে গিয়েছে। সুতরাং যা মাথায় আসছে বলে যাচ্ছে। আমি এই ধরনের বুড়ো অভিনেতাকে নিয়ে সিনেমা বানাতে একটুও রাজি নই। যে অভিনয়ই করতে পারে না।

প্রসঙ্গত, সালমান খান দিন কয়েক আগেই ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন। প্রথম পার্টটা ছিল সুপার ডুপার হিট। যা মন কেড়েছিল আমজনতার। যদিও এই নিয়ে কবীর খানকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমার কাছে এই বিষয়ে কোনো খবর নেই। তবে ভালো কোনো প্রোজেক্ট পেলে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করব। আমি সিক্যুয়েল বানাতে আগ্রহী নই। কিন্তু সালমান যদি মনে করে গল্পে জোর আছে আর আমাদের একসঙ্গে কাজ করলে ভালো ছবি তৈরি হবে, তাহলে তা অবশ্যই করব।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্লাস্টিকের সিক্স প্যাক পরে শুটিং করেন সালমান

আপডেট সময়: ০৮:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২