ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

  • আপডেট সময়: ১০:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
  • ২১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোলেমান মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় ‘গোলাগুলিতে’ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

গতকাল দিবাগত রাত ৩টার দিকে চুনারুঘাট উপজেলার ডেউয়াতলী কালিনগর এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সোলেমান মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।

চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আল আমিনের ভাষ্যমতে, রবিবার রাতে উল্লেখিত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত-গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদলের গোলাগুলি হয়। একপর্যায়ে এক ডাকাতসহ তিন পুলিশ সদস্য আহত হন। ভোর সোয়া ৫টায় গুলিবিদ্ধ ডাকাতকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাকাত সোলেমানকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে রবিবার (৪ আগস্ট) গভীর রাতে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের ডাক্তার বাংলোয় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে দারোয়ান রবি মুণ্ডা ও সন্তোষকে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে বাংলোয় থাকা ডা. অনিমেষ গুলদার (৪৫), স্ত্রী সরমিস্ট কর্মকার ও চার বছরের ছেলে অরিত্র গুলদারের মাথায় পিস্তল টেকিয়ে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।

খবর পেয়ে সিলেট বিভাগের ডিআইজি কামরুল ইসলাম, এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন ইকবাল, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন এবং চুনারুঘাট থানার ওসি নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ঘটনার এক সপ্তাহ পূর্বে দেউন্দি টি কম্পানির অপর বাগান লালচাঁন চা বাগানের ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের আক্রমণে বাগানের ব্যবস্থাপকসহ তিনজন আহত হন। উভয় ঘটনায় বাগান কর্তৃপক্ষ মামলা দায়ের করলে বাগানে দেখা দেয় আতঙ্ক।

চা কম্পানির আইন উপদেষ্টা অ্যাডভোকেট আবুল খায়ের বলেন, ‘পরপর দুই ঘটনার পর বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হওয়ার খবর পেয়ে আমরা আনন্দিত।’ তবে চা বাগানে নিরাপত্তা বৃদ্ধি করতে বাগান সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবি জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

চুনারুঘাটে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

আপডেট সময়: ১০:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯