ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোস্টেলের বাথরুমে মিললো ভারতীয় ছাত্রীর লাশ

  • আপডেট সময়: ০৭:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : যশোর শহরতলীর পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজের ছাত্রী ভারতীয় নাগরিক সীমা জোহরা (২১) আত্মহত্যা করেছেন।

বুধবার ভোরে আদ্-দ্বীন মেডিকাল কলেজের পঞ্চম তলায় হোস্টেলের বাথরুমের মধ্যে আত্মহত্যা করেন তিনি। সীমা জোহরা ভারতের জম্মু কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বুধবার ভোরে হাউজকিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে রুমের দরজা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে। পরে হাসপাতালে পাঠানো হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, সকাল ৭টা ২০ মিনিটের দিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী সীমা জোহরাকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাই।

উল্লেখ্য, আদ্-দ্বীন মেডিকেল কলেজ ছাত্রী সীমা জোহরা দ্বিতীয় বর্ষের ছাত্রী। বুধবার তার পরীক্ষা দেয়ার কথা ছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হোস্টেলের বাথরুমে মিললো ভারতীয় ছাত্রীর লাশ

আপডেট সময়: ০৭:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২