ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

  • আপডেট সময়: ১০:৩৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ১৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: সাতক্ষীরায় আজমির হোসেন ফারাবি (১৯) নামের এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জামায়াত-শিবিরের গুলিতে আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় বুকে ইটের আঘাত পেয়ে আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। এ ঘটনায় পুলিশ শিবিরের চারজনকে আটক করেছে।

গতকাল শনিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গুলিবিদ্ধ ফারাবির বাবা শাহাদৎ হোসেন জানান, রাতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার লক্ষ্যে ঝুটিতলা এলাকায় একটি মেসে গোপন মিটিং করছে- এমন খবর পেয়ে তা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল ওই এলাকায় যায়। এ সময় তাঁদের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্টরা প্রথমে ইটপাটকেল ও পরে গুলিবর্ষণ করে। এতে ফারাবি বাম পায়ে গুলিবিদ্ধ হন। একই সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের বুকে ইট লাগে। এতে আহত হন তিনি। তাঁদের কয়েকজনকে একটি ঘরে আটকে রেখে পদদলিত করার ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ জড়িতদের ধরতে ব্যাপক অভিযানে নেমেছে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

আপডেট সময়: ১০:৩৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯