ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিএফ কার্ড আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট সময়: ১১:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণের সময় ভিড়ের চাপে আহত হাফিজ উদ্দিনের (৬২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। হাফিজ উদ্দিন পৌর এলাকার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ফুলপুর পৌরসভায় ভিজিএফ কার্ড সংগ্রহের খবরে শনিবার ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে হাজার হাজার দরিদ্র মানুষ জমায়েত হন। দুপুর ১২টায় কার্ড সংগ্রহকারীরা লাইনে দাঁড়ানো অবস্থায় নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করেন। স্থানীয়রা জানান, এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। একপর্যায়ে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে কমপক্ষে ১১ জন আহত হন। আহতদের মধ্যে পৌরসভার আমুয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ফিরোজা খাতুন (৬৫) নামে একজন হাত ভাঙা অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় ফুলপুর পৌরসভার মেয়র মো. আমিনুল হক জানান, তিনি কলেজের একটি কক্ষে কার্ড বিতরণ করছিলেন। হঠাৎ বাইরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, পুলিশ কোনো লাঠিচার্জ করেনি। মানুষের ধাক্কাধাক্কিতে আহত হয়ে হাফিজ উদ্দিনের মৃত্যু হয়। তদন্তে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ফুলপুর পৌরসভার অসহায় দরিদ্রদের মধ্যে ১৫ কেজি চালের চার হাজার ৬২১টি ঈদ ভিজিএফ কার্ড বিতরণ করা হচ্ছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ভিজিএফ কার্ড আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময়: ১১:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯