ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শার্শায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষতিপূরণের আশ্বাস

  • আপডেট সময়: ০৭:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সহিংস ঘটনায় বাড়িছাড়া হয়েছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। কিন্তু সহিংতার কয়েকদিন অতিবাহিত হলেও আজও তারা আতঙ্কের কারণে বাড়ি ফিরতে পারেননি।

বুধবার দুপুরে আওয়ামী লীগের এসব ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। এসময় তাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

গত ২৮ নভেম্বর বাগআচড়া ইউপি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু এই নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় ইউনিয়নের ১০ গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বাড়িছাড়া হয়েছে আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মী।

এছাড়া, নৌকার প্রার্থী বাগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল ভোটের পর থেকেই প্রাণভয়ে বাড়ি ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে।

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের ইন্ধনে তার সমর্থকরা প্রকাশ্যে নৌকা প্রার্থীর সমর্থক নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, নৌকার সমর্থক হওয়ার কারণেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী।

যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা নৌকায় ভোট দিয়ে বাড়িছাড়া হয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

পরিদর্শনকালে সাংসদের সাথে ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগ নেতা সোহরাব হোসেন ও ছাত্রলীগ নেতা আ. রহিম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরের শার্শায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষতিপূরণের আশ্বাস

আপডেট সময়: ০৭:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১