ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বালুর চাপা ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময়: ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ১৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরের কাশিপুর এলাকায় উজ্জল হাওলাদার (২৫) নামে এক পিকআপ ভ্যান চালকের গলাকাটা ও বালুচাপা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরের কাশিপুর এলাকায় নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের পাশ থেকে বালুচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জল হাওলাদার কাশিপুরের গড়িয়ারপাড় এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে।

নগরের বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুর রহমান মুকুল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উজ্জল হাওলাদার নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের ভেতরে ঢুকেন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে উজ্জল হাওলাদার বাড়ি ফেরেনি। রাতেই তার স্বজনরা তাকে খুঁজতে শুরু করে। শুক্রবার বিকালে নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের পেছনের দিকের জঙ্গলে তারা উজ্জলকে খুঁজছিল। এ সময় একটি বালুর ঢিপি দেখে তাদের সন্দেহ হয়। পরে সেটি খুঁড়লে উজ্জল হাওলাদারের গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বরিশালে বালুর চাপা ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

আপডেট সময়: ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯