ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর খাটের নিচে আ. লীগ নেতা! দল থেকে বহিষ্কার

  • আপডেট সময়: ১০:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ২৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচা ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাককে (৪৭) নারীসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আব্দুর রাজ্জাক ওই ইউনিয়নের একই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে এবং গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, ফোনে ওই নারীর সঙ্গে আব্দুর রাজ্জাক প্রায়ই ফোনে কথা বলতেন। রাজ্জাক তাকে একটি বাড়ি একটি খামার প্রকল্পে কাজ পাইয়ে দেয়ার কথা বলেন এবং দেখা করতে চান। ওই নারীর স্বামী রেজাউন্নবী ঢাকায় কাজ করেন। স্বামী না থাকার সুযোগে রাজ্জাক শনিবার রাত ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করেন। স্থানীয় এক ব্যক্তি তাদের কথাবার্তা শুনে অন্যদের জানান। পরে সবাই এসে দরজা খুলে খাটের নিচ থেকে রাজ্জাককে আটক করে হাত-পা বেঁধে ফেলেন।

এরপর ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় গতকাল রবিবার ওই নারী (আলো রাণী (২৫) ) বাদি হয়ে সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনাটি শোনার পর পরই পুলিশ সেখানে যায়। এরপর জনতার হাতে আটক হওয়া আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে আসা হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা জানান, ওই ঘটনা শোনার পর পরই তদন্ত করে আব্দুর রাজ্জাককে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নারীর খাটের নিচে আ. লীগ নেতা! দল থেকে বহিষ্কার

আপডেট সময়: ১০:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১