ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুলাভাইয়ের সঙ্গে ‌প্রেম-বিয়ে, অতঃপর আত্মহত্যা

  • আপডেট সময়: ০৯:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • ১৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোরের চৌগাছায় দুলাভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ও বিয়ের জেরে আত্মহত্যা করেছে এক কিশোরী। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওই কিশোরীর বাড়ি চৌগাছা উপজেলায়। গত ১৭ নভেম্বর সে কীটনাশক পান করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেয়েটির বড়বোনের বিয়ে হয়েছে দিনাজপুরে। তারা স্বামী-স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের দুই ছেলেমেয়ে দেখাশোনার জন্য ওই কিশোরী (শ্যালিক) বোনের বাসায় থাকতো। সেখানে থাকার সুবাদে দুলাভাইয়ের সঙ্গে সম্পর্ক হয় তার। সম্পর্কের এক পর্যায়ে দুজন সবার অগোচরে বিয়ে করেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে দুই বোনের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে সে বাবার বাড়ি চলে আসে।

বাড়িতেও বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয় ওই কিশোরীর। এতে সে অভিমান করে গত ১৭ নভেম্বর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান চিকিৎসক। ২২ নভেম্বর তাকে বাড়িতে নিয়ে আসে পরিবার। বুধবার রাত সাড়ে ৯টার দিকে অবস্থার অবনতি হলে বাড়িতেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার এসআই আতিকুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। দুলাভাইয়ের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি শুনেছেন বলেও নিশ্চিত করেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

দুলাভাইয়ের সঙ্গে ‌প্রেম-বিয়ে, অতঃপর আত্মহত্যা

আপডেট সময়: ০৯:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১