লোকসমাচার ডেস্ক:তৃতিয় ধাপে যশোর জেলার বাঘারপাড়ায় জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার কালিন নৌকা প্রার্থীর সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ।
জানাযায়,ইউনিয়নের চাঁনপুর গ্রামের পুরনো মাদ্রাসার নিকটে আজ রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল যোগে আমলীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান মিন্টু নৌকা মার্কার জনসংযোগ কালীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ বদর মোল্যার সমর্থকরা মোটরসাইকেল মার্কার প্রচার করতে থাকা অবস্থায় তাদের মধ্য থেকে একজন নৌকা মার্কার জনসংযোগ মিছিলে ইট নিক্ষেপ করলে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
প্রত্যক্ষ এলাকাবাসী এ প্রতিনিধিকে জানান,নৌকা প্রার্থীর লোকজন মাদ্রাসার পাশে নির্বাচনি প্রচার করার সময় তাদের কে মোটরসাইকেল মার্কার একজন ইট নিক্ষেপ করলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে খবর পেয়ে বাঘারপাড়া থানা ইনচার্জ মোঃ ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝামেলা পূর্ণ পরিস্থিতি ঠান্ডা করে,ঘটনাস্থল থেকে বহিরাগত আসাদুজ্জামান মিন্টুর সমর্থক আকাশ ২১ পিতা সাগর গ্রাম কৃষ্ণপুর,রিপন বিশ্বাস ৩৪ পিতা কমাল কান্ত গ্রাম গান্দা পাড়া,রিদয় বিশ্বাস ২১ পিতা রিজাউল গ্রাম ঢরিপাড়া মাছুম২৪ পিতা তমাজ সহ তিনজনকে আটক করেছে। এলাকার পরিস্থিতি ঠাণ্ডা আছে।
মুঠোফোনে প্রতিনিধি বাঘারপাড়া থানা কর্মকর্তার নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বিকার করে জানান ঘটনাস্থল থেকে বহিরাগত চারজন কে আটক করা হয়েছে তবে তাদের ছাড়ার ব্যাপারে পরে চিন্তা ভাবনা হবে।





















