লোকসমাচার ডেস্কঃযশোর সদর উপজেলাধীন ৫নং উপশহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকসমাচার নামক অনলাইন নিউজপোর্টালের স্পেশাল ক্রসপনডেন্ট ও সমাজের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিনিধি এম এন আশরাফ শুভকে প্রান নাশের হুমকি প্রদান করা হয়েছে।
ভুক্তভোগী লোকসমাচারকে জানান,গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কর্তৃক ময়লা নিষ্কাষনের বিল আনতে যায় গ্রাম পুলিশ মোঃ নজরুল ইসলাম ঝন্টু টাকা না পেয়ে বাসার লোকজনকে কম-বেশি কর্কশ ভাষায় কথা বলে এমন সময় তিনি বাসায় ছিলেন না বিধায়,ভূক্তভোগী উল্লেখিত গ্রাম পুলিশ কে মুঠোফোনে জিঞ্জাসা করে ঘটনা জানতে চাইলে তাকে গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। তিনি আরও জানান,বিষয়টি যশোর কোতোয়ালী মডেল থানায় জিডি অন্তর্ভুক্তি করা হয়েছে যাহার তারিখ ২৩/১০/২০২১ নং-১২৪৯।
এ ব্যাপারে যশোর কোতোয়ালী মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই শঙ্কর লোকসমাচারকে ঘটনার সত্যতা জানান।






















