ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুসলিম বলেই আমার পোশাক নিয়ে এত কটাক্ষ’

  • আপডেট সময়: ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিগবস ওটিটি-র অন্যতম বিতর্কিত প্রতিযোগী ছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে ঢোকার আগেই অন্তর্বাস ছাড়া ছবি শেয়ার করা সকলকে চমকে দিয়েছিলেন উরফি। সেই সময় তাঁকে নিয়ে আলোচনাও কম হয়নি। যদিও বিগ বস ওটিটি থেকে প্রথম সপ্তাহেই এলিমিনেট হয়ে যান তিনি। তারপর একাধিক বিতর্কের কারণে খবর এসেছেন। আর এবার নিজের ধর্মকে টেনে এনে করলেন ‘বিস্ফোরক মন্তব্য’।

ডেনিম শর্ট জ্যাকেটে উরফি দেখা দিয়েছিলেন বিমানবন্দরে। সেই সময় তাঁর পোশাক নিয়ে হয়েছিল কড়া সমালোচনা। এমনকী, জাভেদ আখতারের নাতনি মনে করে ঠাট্টা করেছিলেন কেউ কেউ। যা নিয়ে প্রতিবাদ করেছিলেন শাবানা আজমিও।

এবার উরফি জানালেন, তিনি মুসলিম বলেই তাঁর পোশাক নিয়ে এত কটাক্ষ করা হয়। গণেশ আরতির সময় উরফি পরেছিলেন একটি ফিনফিনে কুর্তি। সে নিয়েও জবরদস্ত সমালোচনা হয়েছিল। যদিও উরফির দাবি, ‘বিকিনি বা শর্ট স্কার্ট পরে তো যাইনি। সাধারণ কুর্তি পরেছিলাম। আমি বুঝে গিয়েছি, আমি যা করব তা নিয়েই কথা হবে।’

সঙ্গে উরফি জানিয়েছেন, তিনি রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান বলে বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি। জিনস পরায় না ছিল। বুক ঢাকতে হতো ওড়নায়। তাই উরফির সাফ কথা, পোশাকের ব্যাপারে তিনি আর কোনও বাধা মানবেন না।

উরফি আরও মনে করেন, দৃষ্টি আকর্ষণের জন্য খোলামেলা পোশাক পরা কোনও ভুল নয়। এমনকী, বেশিরভাগ তারকারাই তেমনটা করে থাকেন। তাঁর কথায়, ‘এয়ারপোর্টে যে পোশাক আমি পরেছিলাম, তা সাধারণ একটি স্পোর্টস অন্তর্বাস। তার ওপরে জিনসের জ্যাকেট। কিন্তু সেই ছবি নিয়ে এমন শোরগোল উঠল, যেন আমি কাউকে খুন করেছি।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

‘মুসলিম বলেই আমার পোশাক নিয়ে এত কটাক্ষ’

আপডেট সময়: ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১