ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর ৫ বছর পর ছাড়পত্র পেলো দিতির সিনেমা

  • আপডেট সময়: ০৬:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ১৯১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতির মৃত্যুর ৫ বছর পর তার অভিনীত সিনেমার ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমাটির নাম ‘এ দেশ তোমার আমার’। এর পরিচালক ছিলেন এফ আই মানিক।

বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০১৬ সালের ২০ মার্চ মাসে তিনি হাসপাতালেই মারা যান।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমাতে পা রাখেন দিতি। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। দিতির শেষ ছবি ‘এ দেশ তোমার আমার’।

দিতির সর্বশেষ সিনেমা মুক্তির বিষয়ে জায়েদ খান বলেন, অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটির কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কারেকশন করতে বলে। সেটা করার পর অবশেষে সিনেমাটি আজ ছাড়পত্র পেয়েছে। প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবেই ভালো লাগছে।

‘আমাদের দেশের কিংবদন্তি অভিনেত্রী দিতির সর্বশেষ সিনেমা এটি। এতে কাজ করতে গিয়ে তার সঙ্গে আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতির জন্ম হয়েছিল। সেই সময়টার কথা খুব মনে পড়ছে। তিনি মারা যাওয়ার পরও আমরা সিনেমাটির শুটিং করেছি। আশা করি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মৃত্যুর ৫ বছর পর ছাড়পত্র পেলো দিতির সিনেমা

আপডেট সময়: ০৬:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১