ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বেসরকারি শিক্ষকদের ৬ মাসের বেশি বরখাস্ত রাখা যাবে না’

  • আপডেট সময়: ০৭:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ১২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অনুমোদিত বেসরকারি স্কুল, কলেজ বা মাদ্রাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না। একইসঙ্গে কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় ধরে বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে।

এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দিয়েছেন।

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই রায়ের ফলে এখন কোনো বেসরকারি শিক্ষকের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬ মাসের বেশি সময় অতিক্রম হলে সয়ংক্রিয়ভাবে তিনি চাকরিতে পুনর্বহাল হবেন।

আদালতে রুল শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রায়ের পর আইনজীবী হুমায়ুন কবির জানান, ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত না রাখার নির্দেশনাটি ১৯৭৯ সালের বেসরকারি শিক্ষকদের চাকরিবিধিতে অন্তর্ভুক্ত করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘ ১৪ বছরেও সে অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় ২০১৭ সালে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ওই শিক্ষক। সে আবেদনে প্রাথমিক শুনানির পর বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

সেই রুল নিষ্পত্তি করে গত (বৃহস্পতিবার) রায় দিলেন হাইকোর্ট।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

‘বেসরকারি শিক্ষকদের ৬ মাসের বেশি বরখাস্ত রাখা যাবে না’

আপডেট সময়: ০৭:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১