ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময়: ১০:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে মো. মাসুদ মিয়া (২০) নামের মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা করেছে তার পিতা ও বড় ভাই।

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ঘাতক পিতা সাবেক ইউপি সদস্য মো. মফিজ উদ্দিনকে আটক করেছে। তবে এ ঘটনার মূল ঘাতক বড় ভাই মতিয়ার রহমান পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।

নাগরপুর থানার ওসি আলম চাঁদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশাদহ গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনের মাদকাসক্ত ছেলে মাসুদ শুক্রবার সকালে তার বাবার কাছে ১ লাখ টাকা দাবি করলে মফিজ উদ্দিন তা দিতে অস্বীকার করে।

এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাদকাসক্ত মাসুদ উত্তেজিত হয়ে বাড়ির ফ্রিজ ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় পিতা মফিজ উদ্দিন ছেলেকে নিবৃত করতে চড়-থাপ্পড় মারে। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে।

পরবর্তীকালে বড় ভাই মতিয়ার লাঠি দিয়ে মাদকাসক্ত মাসুদকে উপর্যুপুরি পেটালে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ওসি আলম চাঁদ জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের পিতা সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা

আপডেট সময়: ১০:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯