ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বলিউড অভিনেত্রী গ্রেফতার!

  • আপডেট সময়: ০৯:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সবাই জানেন তিনি অভিনেত্রী। তার পেশা অভিনয়। কিন্তু আড়ালে-আবডালে তিনি জড়িত চাঁদাবাজির সঙ্গে। সেই চাঁদাবাজির অংকের পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে যে কারোর। ২০০ কোটি রুপি!

বলিউড অভিনেত্রী লীনা মারিয়া পালের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। রোববার (৫ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং তাকে গ্রেফতার করেছে। লীনার প্রেমিক এস চন্দ্রশেখর বন্দী রয়েছেন জেলে। মূলত তিনিই প্রতারণা আর চাঁদাবাজির হোতা। পুলিশের মতে, প্রেমিকের সঙ্গে জড়িত রয়েছেন লীনাও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন এস চন্দ্রশেখর। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণাসহ ২১টি অভিযোগ রয়েছে। তবে কারাগারে থাকলেও বাইরে তার হয়ে এসব কুকর্ম চালিয়ে যাচ্ছিল সহযোগীরা। তাদেরই একজন হলেন অভিনেত্রী লীনা।

গত ৭ আগস্ট সাবেক প্রোমোটার শিবিন্দর সিংহের স্ত্রী পুলিশে অভিযোগ করে জানান, জুন মাসে আইন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি। বড় অংকের টাকার বিনিময়ে তার স্বামী শিবিন্দর সিংহের জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তার স্বামী আর্থিক প্রতারণার অভিযোগে জেলবন্দি ছিলেন তখন। কিন্তু আশ্বাস মতো কাজ না হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পরে তদন্তে চন্দ্রশেখরের নাম উঠে এসেছিল।

পুলিশ জানতে পারে, জেলবন্দি অবস্থায় চন্দ্রশেখরই আইন মন্ত্রণালয়ের অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং চন্দ্রশেখরের কথাতেই অভিযোগকারিণী অদিতির থেকে ২০০ কোটি টাকা নিয়েছিলেন লীনা।

উল্লেখ্য, লীনা বলিউডের পরিচিত মুখ। ২০১৩ সালে তাকে ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমায় দেখা গিয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বলিউড অভিনেত্রী গ্রেফতার!

আপডেট সময়: ০৯:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১