ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২ টাকার জন্য খুন!

  • আপডেট সময়: ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ১৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কক্সবাজারের মহেশখালীতে মাত্র দুই টাকা পাওনাকে কেন্দ্র করে তর্কাতর্কিতে মুদি দোকানদারের হাতে খুন হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ধলঘাটায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৬)। তিনি ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক দোকানদার আব্দুল গফুরকে গ্রেফতার করেছে। সে একই এলাকার নুরুন্নবীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেগুনবনিয়া গ্রামের আব্দুল গফুর তার বাড়ির পাশে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করেন। জাহাঙ্গীর আলমের কাছে আব্দুল গফুরের কিছু টাকা পাওনা ছিল। দোকানদারের দাবি ১২ টাকা আর ক্রেতার দাবি ১০ টাকা। এ নিয়ে বিরোধের সূত্রপাত। মাত্র দুই টাকার বিরোধ মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে দোকানদার আব্দুল গফুর দোকানে থাকা পানির গ্লাস ভেঙে জাহাঙ্গীরের বুকে চাকু মারার মতো করে ঢুকিয়ে দেয়। এতে জাহাঙ্গীর আলম মারাত্মক আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে মারা যান।

এদিকে খবর পেয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরের নির্দেশে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিস উদ্দিন অভিযান চালিয়ে ঘাতক আব্দুল গফুরকে গ্রেফতার করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

২ টাকার জন্য খুন!

আপডেট সময়: ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯