ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলার ২৭ বছর পর আপিলে খালাস ১৮ আসামি

  • আপডেট সময়: ০২:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৩০৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২৭ বছর আগের একটি হত্যা মামলার চূড়ান্ত রায়ে যাবজ্জীবন সাজার ১৮ আসামিকে খালাস দিয়েছে সর্বোচ্চ আদালত।

নওগাঁর বদলগাছিতে টগর নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এ রায় এসেছে।

হাইকোর্টের রায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিদের আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ বুধবার এই রায় দেয়।

রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

বিচার চলার মধ্যেই মূল আসামি চিকিৎসক নুরুল ইসলামের মৃত্যু হওয়ায় তার নামও বাদ দেওয়া হয়েছে মামলা থেকে।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালের ৩ জুলাই নওগাঁয় পুকুরে মাছের পোনা ছাড়া নিয়ে ঝগড়ার জেরে চিকিৎসক নুরুল ইসলাম তার লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোড়েন। তাতে টগর নিহত হন।

নওগাঁর জজ আদালত ২০০৫ সালের ১০ জুলাই এ মামলার রায়ে নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং ১৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি করে হাই কোর্ট ২০১১ সালের ২৮ নভেম্বর নুরুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়; বাকি ১৮ জনের যাবজ্জীবন সাজা বহাল থাকে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হত্যা মামলার ২৭ বছর পর আপিলে খালাস ১৮ আসামি

আপডেট সময়: ০২:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১