ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনে ভার্চুয়াল আদালত: ৩৮ দিনে জামিন পেলেন ৬০ হাজার হাজতি

  • আপডেট সময়: ০২:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চলমান ‘লকডাউন’ এর মধ্যে সারাদেশের অধঃস্তন আদালতে ৩৮ কার্যদিবসে (০৮ জুন পর্যন্ত) ভার্চুয়াল আদলতে জামিন পেয়েছেন ৬০ হাজার ৪৮৯ জন হাজতি । এ সময় এক লাখ ১৭ হাজার ৬৯১টি জামিন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার সকালে এতথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

১২ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত মোট ৩৮ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এক লাখ ১৭ হাজার ৬৯১টি জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়।

এ সময়ে মোট ৬০ হাজার ৪৮৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে একই সময়ে মোট জামিন পেয়েছে ৯৭৪ জন শিশু।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

লকডাউনে ভার্চুয়াল আদালত: ৩৮ দিনে জামিন পেলেন ৬০ হাজার হাজতি

আপডেট সময়: ০২:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১