লোকসমাচার,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ছেলেধরা সন্দেহে আট নারীকে পুলিশে সোর্পদ করেছে জনতা। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার সামনে থেকে তাদেরে আটক করা হয়।
আটককৃতারা হলেন, বি,বাড়ীয়ার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী পিংকি বেগম, বদরুল মিয়ার স্ত্রী মাফিয়া বেগম, সোলমানের স্ত্রী খাইরুন, গোলাপ মিয়ার স্ত্রী হাসিনা বেগম, জামান মিয়িার স্ত্রী খাদিজা, জালাল উদ্দিনের স্ত্রী পারুল বেগম, মন্নান মিয়ার স্ত্রী পারভীন বেগম ও কামরুন মিয়ার স্ত্রী অঞ্জনা বেগম। আটককৃতদের মাঝে পিংকির কোলে সাকিব নামে ৯ মাসের শিশু, খাইরুনের কোলে আলী নূর নামে দেড় বছরের ও পারুলের কোলে সারোয়ার নামে ৯ মাসের শিশু রয়েছে এবং তাদেরই সন্তান বলে জানান।
গতকাল বুধবার দুপুরে, উপজেলা ডাকবাংলোর সামনে ৪ নারী ও উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ নারীদের বাচ্চা কোলে নিয়ে ঘোরাফরো করতে দেখা যায়। পরে স্বাস্থ্য হাসপাতালের ভেতরে ৪ নারীর মধ্যে একজনকে দেখে এক রোগী চিৎকার দিলে উপস্থিত সবাই এগিয়ে আসে এবং ছেলেধরা সন্দেহে তাকে পাকরাও করে। এ সময় অন্য ৩ নারী এসে ১জনকে উদ্ধার করে হাসপাতালের বাহিরে গিয়ে একটি মাহেন্দ্র গাড়ি করে পালানোর চেষ্ঠা করে। কিন্ত স্থানীয়রা তাদের আটক করে উপজলো নির্বাহী র্কমর্কতার অফিসে নিয়ে যায়। পরে কালীগঞ্জ থানা পুলশের কাছে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া জানান, আটক নারীদের বিষয়ে ওই এলাকার থানায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। ছেলে ধরার সাথে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















