ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হচ্ছে, সন্ধ্যায় জরুরি বৈঠক

  • আপডেট সময়: ০৪:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদ ও হল-ক্যাম্পাস খোলার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টায় এক জরুরি বৈঠক আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিন দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি সভার ঘোষণার কথা জানানো হয়।

এদিকে আন্দোলন থেকে সরে পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের স্বার্থেই সরকার সিদ্ধান্ত নেবে।’

সন্ধ্যার ভার্চুয়াল বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য, ৭ কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এস এস মাকসুদ কামাল ও ৭ কলেজের অধ্যক্ষগণ।

এদিকে চলমান পরীক্ষাসমূহ নেয়ার দাবিতে বুধবার সকালে নীলক্ষেত ও নিউমার্কেট সড়কে অবস্থান নিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তার সেশনজট থেকে মুক্তির দাবি জানাচ্ছেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে আজিমপুর, নিউমার্কেট ও নীলক্ষেতসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। গন্তব্যমুখী মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

একইদিন সকাল থেকে সদরঘাটে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়ার কথা জানিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ওইদিন বিকেল ৩টায় এ বিষয়ে ৭ কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট ৩ জন ডিন বৈঠক করেন। ৭ কলেজের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এস মাকসুদ কামালের নেতৃত্বে ওই বৈঠক থেকেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের ফলে ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপরই এ সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামেন ৭ কলেজের শিক্ষার্থীরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হচ্ছে, সন্ধ্যায় জরুরি বৈঠক

আপডেট সময়: ০৪:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১