ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৮ নেতাকর্মী আটক

  • আপডেট সময়: ০৭:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ১৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশের আগে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া অন্তত আট পুলিশ সদস্য আহত হয়েছে।

রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ এসব তথ্য জানিয়েছেন।

ওসি মামুন অর রশীদ বলেন, বিএনপির কর্মীরা শুরুতেই পুলিশের ওপর চড়াও হয়ে আঘাত করলে পুলিশ ‘অ্যাকশনে’ যায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বিএনপির নয়াপল্টন কার্যালয় সূত্রে জানা গেছে, তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নেতা-কর্মীদের আটক ও আহতের বিষয়ে জানানো হবে।

এদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরে দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশে পুলিশের লাঠিপেটা ও ধাওয়ার ঘটনা ঘটে। লাঠিপেটার পর সমাবেশ ছত্রভঙ্গ হয়। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্বঘোষিত এই বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান, যুবদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৮ নেতাকর্মী আটক

আপডেট সময়: ০৭:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১