ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক ১ সপ্তাহেই টিকা পাবেন

  • আপডেট সময়: ০৬:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • ১৫২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার সকাল ১১টায় সচিবালয়ের ক্লিনিকে টিকা নিয়ে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গতকাল এবং এর আগেও আমাকে ফোন করে বলেছেন তোমার সব শিক্ষককে টিকা দিয়ে নাও, যেহেতু আমরা যেকোনো সময় স্কুল খুলে দেবো। যাতে আমার কোনো শিক্ষক টিকার আওতার বাইরে না থাকেন।

কবে নাগাদ শিক্ষকদের ভ্যাকসিন দেয়া শুরু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের টিকার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনো সময়, আজ থেকে সাতদিনের মধ্যে টিকা নেয়া শেষ করব। আমি নিজেও নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি অনুরোধ করব আমার শিক্ষকদের, আমার মন্ত্রণালয়ের আওতায় যারা আছেন, ৪০ বছরের ঊর্ধ্বে যারা পড়বেন তাদের টিকা নেয়ার জন্য অনুরোধ করব।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক ১ সপ্তাহেই টিকা পাবেন

আপডেট সময়: ০৬:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১