লোকসমাচার,যশোর প্রতিনিধি:যশোরের অভয়নগরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল জলিল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷
শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করলে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়ায় জলিল মোল্লা যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে। তিনি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তাজুল ইসলাম বলেন, গত ১১ জানুয়ারি সোমবার সকাল নয়টার দিকে নির্যাতিত শিশুটি অপর এক শিশুর সাথে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এ সময় আব্দুল জলিল মোল্লা পাঁচ টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে যান। এরপর তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানায়। ঘটনার চারদিন পর শনিবার রাতে ওই শিশুর মা অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ওই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল জলিল মোল্লাকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন আদালত।





















