ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময়: ০৪:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ১৩৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার:যশোরের শার্শা উপজেলার গোগা-কালিয়ানী সীমান্ত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শুকদেব রায় বলেন, বুধবার সকালে উপজেলার গোগা-কালিয়ানি সীমান্তের খড়ের মাঠ নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।শুকদেব রায় বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে গুলি করা হয়েছে কিনা পুলিশ সেটা নিশ্চিত করতে পারেনি।এ সংবাদ লেখা পর্যন্ত স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময়: ০৪:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯