ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর বাঘারপাড়ায় নারীর গলিত লাশ উদ্ধার

  • আপডেট সময়: ০৭:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ১২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার দশপাখিয়া গ্রামের মধ্যডাঙ্গা বিলের একটি কূয়ার মধ্য থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তবে পুলিশ তাঁর নাম ও পরিচয় জানতে পারেনি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে উপজেলার দশপাখিয়া গ্রামের মধ্যডাঙ্গা বিলের একটি কূয়ার মধ্যে লাশটি পড়ে ছিল। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বাঘারপাড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ উদ্দীন বলেন, এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লাশের নাম ও পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোর বাঘারপাড়ায় নারীর গলিত লাশ উদ্ধার

আপডেট সময়: ০৭:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১