লোকসমাচার,স্টাফ রিপোর্টার:যশোরের বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় তার পেঁচিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার সকালে ওই থানা এলাকার দুর্গাপুর গ্রাম থেকে তার মৃৃৃৃত দেহ উদ্ধার করে পুলিশ৷ নিহত যুবকের নাম আল-আমিন নয়ন (২৮), দুর্গাপুর গ্রামের মৃৃৃৃত মিজানুর রহমানের ছেলে৷ আলামত হিসেবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
নিহত নয়ন বেনাপোল স্থলবন্দরের ৩৭নং শেডে এনজিওকর্মী হিসেবে কাজ করতেন। যশোরের বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মামুন খান বলেন, আলামত হিসেবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটি তদন্তসাপেক্ষ বলা যাবে– কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





















